top
logo


দিনবদরের কারিগর | Print |  E-mail

মেগলিনা কুনেভা

ক্রেতা, ভোক্তারা শুধু যে পণ্যসামগ্রীই কিনবে তাদের কোনো অধিকার থাকবে না তা হতে পারে না। এর সঙ্গে মানবাধিকার বিষয়টিও জড়িত। ইউরোপে  ভোক্তার অধিকার সংরক্ষণ নিয়ে সোচ্চার একজন মহিলা আইনজীবী মেগলিনা কুনেভা (৫২)। বুলগেরিয়ায় জন্ম এই নারী একজন রাজনীতিকও বটেন! তিনি বর্তমানে য়োরোপিয়ান কমিশনের ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কমিশনার। ।

ব্যবসায়িক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ আন্দোলনে নিযুক্ত কুনেভা ১৯৮১ সালে বুলগেরিয়ার সোফিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ ও ১৯৮৪ সালে ডক্টর অব ল সমাপ্ত করেন। এরপর সোফিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি জাতীয় বেতারে আইন বিষয়ক অনুষ্ঠানেও অংশ নেন। আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পররাষ্ট্র বিষয় এবং পরিবেশ আইন সম্পর্কে শিক্ষা গ্রহণ তাঁর জীবনের আর একটি উজ্জ্বল দিক। ।

তাঁর রাজনৈতিক কর্মকান্ড শুরু হয় ২০০১ সালে যখন বুলগেরিয়ার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালে তিনিই বুলগেরিয়ার প্রথম নাগরিক যিনি য়োরোপিয়ান কমিশনের সদস্যপদ অর্জন করতে সক্ষম হন প্রচুর ভোটের মাধ্যমে। ।

২০০৭ সালে তিনি বুলগেরিয়ার তরুণ প্রজন্মের ওপর আ্যপল্‌ কোম্পানির বৈদ্যুতিন পণ্য ‘আইপড’ এর বিরূপ প্রভাব সম্পর্কে প্রতিবাদ করেন। বিশ্বব্যাপী ক্রেতা, ভোক্তাদের সমস্যা, অধিকার ইত্যাদি নিয়ে ইতিমধ্যে ব্যাপক কাজ করেছেন। শিশু-নিরাপত্তা বিধানেও তিনি সোচ্চার। য়োরোপ ছাড়ও বিশ্বের বহু দেশে গিয়েছেন, প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেমিনারে কথা বলেছেন পণ্যবিক্রয় ও ক্রয়কারীকে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়। তাঁর কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ য়োরোপিয়ান কমিশন ‘য়োরোপিয়ান অ্যাজেন্ডা’ ২০০৮ সালে প্রদান করেন। এক পুত্রসন-ানের জননী কুনেভা ২০০৯ সালে জাপানেও এসেছিলেন কর্মোপলক্ষে।

 

 


bottom

Designed & Developed by Doshdik Media Ltd.
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351, +880-2-8919351, +880-2-8956608, +880-2-8956608, Fax: +880-2-8963402,
E-mail: info@doshdik.com
Doshdik Media Limited. All rights reserved.