|
আমরা সবাই হালের পথিক কালের প্রেমিকজন ভয় করি না কাউকে তেমন হাওয়ায় নাচে মন। সময় কাটে আড্ডা, গানে ফাস্টফুড রেঁস্তোরায় গীটারের তাল মনে বাজেÑ লং ড্রাইভে যায়। শুধু ছুটে ছুটে চলা ফোনে ফোনে কথা বলা, রাত হয়ে যাক দিন তেল ফুরালে করবো না হয় ঋণ। ইটিস-ফিটিস, হইহুল্লোড় ফ্যাশন গোল্লাছুট সময় তো নেই খবর রাখার কোথায় আছে রুট। লাইল-মজনু, শিরি-ফরহাদ রোমিও জুলিয়েট ওসব এখন পুরান কথা চাই সব রেডিমেট। দেহের সঙ্গে দেহ মিলাই নীতিরীতি বুঝি না হাওয়ায় ভাসতে ভালোই লাগে অন্য কিছু খুঁজি না। বোকারাই মন নিয়ে ভাবে ভাবে পাপের কথা টাকার অংকে সব চুকে যায় সব পেয়ে যাই যথা। আমরা প্রেমিক আমরা পথিক নেই কোনো দায় দেনা বাজারে এই মনের আবাস চাই শুধু চাই কেনা।
|