|
সে আমাকে কয়েকটি সুন্দর রাত উপহার দিয়েছিল |
| Print | |
E-mail |
|
মাতিয়ার রাহমান
গত সংখ্যার পর শোন, আমার বাবা একজন প্রাচীনপন্থী মানুষ। তিনি একজন মুক্তিযোদ্ধা। পুরনো ঐতিহ্যকে নিয়ে আজীবন বেঁচে আছেন। মুক্তিযুদ্ধে আমার দাদা-চাচা শহীদ হয়েছেন। আমার বাবা একটি পা হারিয়ে আজও ক্র্যাচে ভর করে বন্দিত্ব জীপনযাপন করছেন। ভীষণ একরোখা
মানুষ। পাকিস্তানের মানুষ দূরে থাকুক পাকিস্তানের কথাই তিনি সহ্য করতে পারেন না। বিশ্বকাপ ক্রীকেটে একবার আমরা পাকিস্তানের সমর্থক ছিলাম। বাবা যা করেছেন শুধু মারতে বাকি রেখেছেন। তার মতে, পাকিস্তান হচ্ছে বাংলাদেশের বিশ্বাসঘাতক সহদর। বৃটিশের কাছে স্বাধীন হয়ে দুটি দেশ হয়েছিল ভারত ও পাকিস্তান। ভারত মহারাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে আজও টিকে আছে অথচ অনেক জাতির সংমিশ্রণে। কিন্তু পাকিস্তান তার সহদর ভাইকে আগলে রাখতে পারলো না। যুদ্ধ করে এদেশকে স্বাধীন করতে হলো অনেক রক্তের বিনিময়ে।
এবার নিশ্চয়ই বুঝেছো আমার বাবা কখনও তোমাকে মন থেকে মেনে নেবেন না। প্যারা রওনক একটি দীর্ঘশ্বাস ফেলে। ধীরে ধীরে বলে, ৩৫ বছর আগের একটি অনাকাঙ্খিত যুদ্ধের কথা তোমার পিতার মতো মানুষেরা আজও মনে রেখেছেন? আর তখনকার মানুষগুলোর জন্য কী আমরা দায়ী? আমাদের কী অপরাধ ? আমরা তো তখন পৃথিবীতেই আসিনি।
-বললাম তো তোমার বাবা প্রাচীনপন্থী মানুষ। পাকিস্তান কথাটিই তার সামনে উচ্চারণ করা যায় না। এ জন্যে বলছিলাম তুমি ভুল করছো।
-দ্যাখো নোমান, তুমি আর যায়-ই বলো অন্তত আমাকে ‘না’ বলো না। আমি তা তোমাকে কোনো কিছু দিয়ে আটকে রাখিনি। আমি তোমাকে শর্তহীন ভাবে ভালোবেসেছি। আমাদের দেশে কি বন্ধুর অভাব? না। তবে তোমার সঙ্গে কিভাবে জড়ালাম আমি নিজেই জানি না। আবার এটাও হতে পারে প্রযুক্তির সফল ব্যবহারই তোমাকে আমার এতো কাছে নিয়ে এসেছে।
কিছুণ থেমে থেকে রওনক আবার বলে, তুমি কী জানো, গত ৪৮ ঘন্টা এই মেয়েটি তোমার কথা ছাড়া আর কিছুই চিন্তা করেনি। অপোয় থেকেছে কখন রাত ১১টা বাজবে আর তার সঙ্গে ঈযধঃ হবে। আমার অনুরোধ, তুমি আমাকে বাংলাদেশ আসতে না বলো না।
নোমান বললো, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে এলে অনেক ঝামেলায় পড়বে। আর যায়-ই হোক তুমি এ পাগলামিটা করো না।
-কী! তোমার কাছে আসাটাকে তুমি পাগলামি বলছো? তোমার সঙ্গে আর কখনও কোনো অবস্থাতে যোগাযোগ করবো না। সেই সাথে আর কখনও কারো সঙ্গে ঈযধঃ ও করবো না। কিন্তু তোমাকে আমি সবসময় মনে রাখবো, ভালোবাসবো। জীবনে এই প্রথম আজ কেউ আমাকে খুব কাঁদালো। তারপরও তোমাকে কেন মন রাখবো। কেননা আমাকে তুমি কয়েকটা সুন্দর রাত উপহার দিয়েছো .......
লেখক: কথাশিল্পী ও প্রবন্ধকার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী ডিভিশন
|