top
logo


feed-image Feed Entries

সম্পাদকীয়
আবার এলো খুশির ঈদ | Print |  E-mail

বছর ঘুরে আবার এলো ঈদ। ঈদ অর্থ খুশি বা আনন্দ। ঈদের চাঁদ দেখার সাথে সাথেই বাংলাদেশের রেডিও, টেলিভিশনে বেজে ওঠে-

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঈদের দিনে আমরা সবাই যেন ভুলে না যাই আমাদের পাশেই থাকা গরীব, দুখী ও পথ শিশুদের। আমাদের নিজেদের আনন্দের সাথে ওদেরকেও আপন করে নিতে যেন না ভুলি।

ঈদ  থেকে আমরা যে শিক্ষা পাই তা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে পরবর্তী ঈদ আসা পর্যন্ত কাজে লাগাতে পারলেই ঈদের যথার্থতা স্বার্থক হবে বলে আমরা মনে করি।

দশদিকের সকল পাঠক-লেখক-বিজ্ঞাপনদাতা-শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী-কর্মকর্তাসহ সবাইকে দশদিক পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা। সেই সাথে প্রত্যাশা সুন্দর নির্মল জীবনের প্রতিচ্ছবি।

ঈদ সকল দুঃখ ও গ্লানি, ভেদাভেদ, পাওয়া না পাওয়ার বেদনাকে ঘুচিয়ে অনাবিল নির্মল আনন্দে সবাইকে ভাসিয়ে দেয়। কবি আনোয়ারুল ইসলামের কবিতার দু’টি লাইন দিয়ে শেষ করা যাক-

আজি তাই মুনাজাত- ঈদ যেন প্রতিদিন
জেগে রয় অন্তরে সুমধুর অমলিন।

 


 


bottom

Designed & Developed by Doshdik Media Ltd.
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351, +880-2-8919351, +880-2-8956608, +880-2-8956608, Fax: +880-2-8963402,
E-mail: info@doshdik.com
Doshdik Media Limited. All rights reserved.