top
logo


feed-image Feed Entries

চলচ্চিত্র
রনবীর-প্রিয়াংকার নতুন ছবি | Print |  E-mail

বলিউডের হার্টথ্রব নায়ক রনবীর কাপুর এবং সাবেক বিশ্বসুন্দরী বলিউড নায়িকা প্রিয়াংকা চোপড়াকে নিয়ে নতুন ছবি নির্মাণ করেছেন প্রযোজক সাজিদ নাদিওয়ালা। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। রোমান্টিকধর্মী এ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল শেখর। আসছে ২ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।

 
মাই নেম ইজ খান | Print |  E-mail

বলিউডের ২০১০ সালের বড় ছবিগুলোর অন্যতম এই ছবিটিও কিন' নারী পুরুষের ভালোবাসাকে ঘিরেই আবির্তিত হয়েছে। যদিও সেখানে ৯/১১ পরবর্তী মার্কিন মুলুকে সৃষ্ট সংখ্যালঘু সংকটের বিষয়টিই উপরিতলের  বিষয় কিন' আদতে তা একজন অটিজমগ্রস' মুসলিম তরুণ এবং হিন্দু নারীর ভালোবাসাকে নিয়েই নির্মিত। শ্রেষ্ঠাংশে রয়েছেন বলিউডের বিখ্যাত জুটি শাহরুখ খান এবং কাজল। ভারতসহ বার্লিন ও মার্কিন মুল্লুক জুড়ে করণ জোহর পরিচালিত এই ছবিটি প্রিমিয়ার হয়েছে শুক্রবার ১২ ফেব্রুয়ারি।

 
ঈশানার অভিষেক | Print |  E-mail

ঈশানার বন্ধু তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে চাইলে আত্মরক্ষার্থে সে বন্ধুকে খুন করে। খুনের অপরাধে তাকে শাসি- পেতে হবে এ ভেবে সে পাগলের অভিনয় শুরু করে, কারণ পাগলের শাসি- হয় না। মেয়েটির আত্মীয়-স্বজন তার মানসিক অবস'া পরিবর্তনের জন্য এক রিসোর্টে নিয়ে যায়। সেখানে সজলের সঙ্গে পরিচয় ও প্রেমে জড়িয়ে পড়ে। এক সময় সজলকে ঈশানা সবকিছু জানায়। সজল তাকে আত্মসমর্পণ করতে বললে ঈশানা তাতে রাজি হয় না। একদিন রিসোর্টে পুলিশ আসে তারপর কি হয়? তা জানা যাবে এ গল্পের পুরোটা চিত্রায়িত হওয়ার পর। তন্ময় তানসেনের রচনা ও পরিচালনায় ফিরিয়ে দিলাম পৃথিবী নামে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে মুন্সীগঞ্জের পদ্মা রিসোর্টে। এ টেলিফিল্মের মাধ্যমে প্রথম অভিনয় করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর প্রথম রানার আপ মৌনিতা খান ঈশানা।

 


 


bottom

Designed & Developed by Doshdik Media Ltd.
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351, +880-2-8919351, +880-2-8956608, +880-2-8956608, Fax: +880-2-8963402,
E-mail: info@doshdik.com
Doshdik Media Limited. All rights reserved.