top
logo


feed-image Feed Entries

কবিতা
মন বলে বুদ্ধি বলে | Print |  E-mail

মন বলে, হয়ে যাও আউল-বাউল
সব ছেড়ে খুঁজে নাও মনের মানুষ
বুদ্ধি বলে, ঘর বাঁধ শক্ত করে যত পারো
আকাশ ছোঁয়ার স্বপ্নে উড়াও ফানুস।
মন বলে, সবুজের জগতে হারাও
সবুজ আলোয় মুছে নাও অন্ধ মন
বুদ্ধি বলে, করো বসে হিসেব নিকেশ
ইফেল টাওয়ার হবে তোমার আসন।
মন বলে, ডুব দাও অপার্থিবে
জোছনার রঙে রঙে রাঙাও হৃদয়
বুদ্ধি বলে, শান দাও মেধায় মননে
যেন সবখানে তুমি পেয়ে যাও জয়।
আমি কোন্ দিকে যাবো, কোন্ পথে যাবো?
বুদ্ধি নাকি মন, আমি কাকে বেছে নেবো?
এই দ্বন্দ্বের সীমাংসা কবে করবে কে?
কালনদী বয়ে যায় হাল ধরবে কে?

 
আশ্চর্য | Print |  E-mail

আজীবন সৌন্দর্যের পিয়াসী আমার মন
তারুণ্য আর যৌবন কেটেছে সুন্দর খুঁজে
নিসর্গের বিস্তারে গভীরে ডুবে বহুণ
নিশ্বাস নিয়েছি, প্রাণভরে চোখ বুজে।
সুন্দরীসকল হৃদয়ের তপ্ত অন্তর্দেশে
মুগ্ধতা বইয়ে দিয়েছে নির্ঝরের মতো হেসে।
অথচ এখন মন আমার একটি বৃত্তে
শুধু ঘুরে লাটিমের মতো, যার কেন্দ্র তুমি।
সমস্ত সৌন্দর্য জ্বলে নিশিদিন এই চিত্তে,
তাবৎ সুন্দরী মনে হয় বন্ধ্যাভূমি।
কেমন আশ্চর্য দ্যাখো এই পালটে যাওয়া ,
আমরা দুজন চলতি প্রেমের রোদেলা হাওয়া।
সুন্দরের স্বরূপ বুঝেছি তোমার নিকট এসে
সুন্দরের প্রকৃতি দেখেছি তোমাকেই ভালোবেসে।
পৃথিবীর সৌন্দর্যের উৎসধারা তুমি আজ
কবি ছাড়া তার খোঁজ পাবে না শিল্পীসমাজ ।

 
আজকের প্রেম | Print |  E-mail

আমরা সবাই হালের পথিক
কালের প্রেমিকজন
ভয় করি না কাউকে তেমন
হাওয়ায় নাচে মন।
সময় কাটে আড্ডা, গানে
ফাস্টফুড রেঁস্তোরায়
গীটারের তাল মনে বাজেÑ
লং ড্রাইভে যায়।
শুধু ছুটে ছুটে চলা
ফোনে ফোনে কথা বলা,
রাত হয়ে যাক দিন
তেল ফুরালে করবো না হয় ঋণ।
ইটিস-ফিটিস, হইহুল্লোড়
ফ্যাশন গোল্লাছুট
সময় তো নেই খবর রাখার
কোথায় আছে রুট।
লাইল-মজনু, শিরি-ফরহাদ
রোমিও জুলিয়েট
ওসব এখন পুরান কথা
চাই সব রেডিমেট।
দেহের সঙ্গে দেহ মিলাই
নীতিরীতি বুঝি না
হাওয়ায় ভাসতে ভালোই লাগে
অন্য কিছু খুঁজি না।
বোকারাই মন নিয়ে ভাবে
ভাবে পাপের কথা
টাকার অংকে সব চুকে যায়
সব পেয়ে যাই যথা।
আমরা প্রেমিক আমরা পথিক
নেই কোনো দায় দেনা
বাজারে এই মনের আবাস চাই শুধু চাই কেনা।

 
বর্ষার ছড়া কবিতা | Print |  E-mail

রাজু রফিক-এর দু’টি কবিতা

বৃষ্টি এলে
বৃষ্টি এলে মনটা মেলে
আর থাকিনা ঘরে
মনের হাজার পাখনা মেলে
হারাই তেপান্তরে।

বৃষ্টি এলে সবটা ফেলে
অবাক চেয়ে থাকি
এমনি দিনে কি কোরে যে
মনকে ঘরে রাখি?

বৃষ্টি এলে তাই
মনকে শুধু বলতে থাকি
‘চল হারিয়ে যাই’ ।

 
আষাঢ়ের বৃষ্টি | Print |  E-mail

আষাঢ়ের একটানা ঝুরু ঝুরু বৃষ্টি
নাড়া দেয় মন আর কেড়ে নেয় দৃষ্টি।
মাঝে মাঝে ডাকে মেঘ গুড়–ম ! গুড়–ম !
আসতে যে শুধু  চায় দুনয়নে ঘুম।
মন তবু গায় গান গুন গুনিয়ে
এবং তা কাওকে না শুনিয়ে
এরই মাঝে যায় শোনা ভাষাহীন সুর
মান তাই যায় চলে দূর বহুদূর।

 


 


bottom

Designed & Developed by Doshdik Media Ltd.
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351, +880-2-8919351, +880-2-8956608, +880-2-8956608, Fax: +880-2-8963402,
E-mail: info@doshdik.com
Doshdik Media Limited. All rights reserved.