top
logo


feed-image Feed Entries

বিনোদন
নতুন জীবনে তিশা-ফারুকী | Print |  E-mail

অবশেষে সব প্রতীার অবসান ঘটিয়ে চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে মডেল, নাট্য অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে সম্পন্ন হয়েছে। এ বিয়ের মাধ্যমে তিশা-ফারুকী জুটির দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পরিণতি পেল। ১৬ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১২টায় তিশার বনানীর বাড়িতে ৩ লাখ ১শ ১ টাকা দেনমোহরে বিয়ে হয় তিশা ও ফারুকীর। বিয়েতে উকিল বাবা ছিলেন তিশার ভাইয়ের শ্বশুর মহিউদ্দিন আহমেদ। পরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে নবদম্পতির সংবর্ধনার আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টায় তিশা ও ফারুকী ওয়েস্টিন হোটেলে পৌঁছলে বাদ্য-বাজনা বাজিয়ে তাদের বরণ করে নেয়া হয়। দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক নতুন এ জুটিকে অভ্যর্থনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করতে খাওয়া-দাওয়ার পাশাপাশি ছিল গানের আয়োজন। এতে গান পরিবেশন করেন হালের ক্রেজ ন্যান্সিসহ অনেকেই। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেডিও ফুর্তির আরজে অপু। কবি বেলাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, ফুটবলার আমিনুল ইসলাম বিপ্লব, জয়, বিউটিশিয়ান কানিজ আলমাস, অভিনেতা মোশাররফ করিম, বিপাশা হায়াত, তৌকির আহমেদ, দিলারা জামান, মিথিলা, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, তাহসান, চিত্র পরিচালক মোরশেদুল ইসলামসহ খ্যাতিমান অনেকেই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
কারিনার ওয়েবসাইট | Print |  E-mail

কারিনা নিজের একটা ওয়েবসাইটই খুলেছেন । সেটা হলো- www.kareenakapoor.me এই ওয়েবসাইটে নিয়মিত পাওয়া যাবে এই তারকার খবরাখবর। শুধু তা-ই নয়, ভক্তরা নিজের মন্তব্য লিখতে ও প্রশ্ন করতে পারবেন ওয়েবসাইটটির ফ্যান বুকে। ওয়েবসাইট নিয়ে বেশ আনন্দিত কারিনা বলেন, ‘ভক্তদের সঙ্গে নিজের সাম্প্রতিক খবরাখবর ভাগ করে নেওয়ার এই পদ্ধতিটা আমার বেশ পছন্দ হয়েছে।’ সেই সঙ্গে ভক্তদের লেখার নিয়মিত জবাব দেবেন বলেও কারিনা জানিয়েছেন।

 
সপরিবারে কলকাতায় নায়করাজ রাজ্জাক | Print |  E-mail

আগামী ২৯ জুলাই এক সপ্তাহের জন্য কলকাতা যাচ্ছেন নায়ক রাজ পরিবার। মূলত পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা সময় একান্তে কাটানোর জন্যই রাজ্জাক কলকাতায় যাচ্ছেন। তার বড় ছেলে নায়ক বাপ্পারাজ কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে যেতে পারছেন না। রাজ্জাক বলেন,‘আমি , আমার স্ত্রী লী, ছোট ছেলে সম্রাট ও তার স্ত্রী- সস্তান এই ক'জনই এবার বেড়াতে যাচ্ছি। সাত আট দিন থাকার পর দেশে ফিরবো। অবশ্য এই পারিবারিক ট্যুরের মধ্যেই রাজ্জাক তার সহধর্মিনী লী'র চিকিৎসার কাজটাও করিয়ে নিবেন। আর দিল্লীতে অবস্থানরত তার ছোট মেয়ে ময়নাকেও দেখে আসবেন।

 


 


bottom

Designed & Developed by Doshdik Media Ltd.
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351, +880-2-8919351, +880-2-8956608, +880-2-8956608, Fax: +880-2-8963402,
E-mail: info@doshdik.com
Doshdik Media Limited. All rights reserved.