top
logo


feed-image Feed Entries

চিকিৎসা
তরমুজ: এই গরমে স্বস্তিদায়ক ফল | Print |  E-mail

দ শ দি ক  প্র তি বে দ ক

এই গরমে স্বস্তিদায়ক ফল হিসেবে তরমুজ দারুণ আদরণীয়। খরা সত্ত্বেও কৃষকদের কঠোর পরিশ্রমের বদৌলতে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। পরিণামে বাজারে প্রচুর আমদানি হয়েছে। তবে তাপদাহের কারণে তরমুজের দাম এখনও অনেক চড়া।
রসালো ফল তরমুজের ইংরেজি নাম ‘ওয়াটার মেলন'। উদ্ভিদ বিজ্ঞানীদের দেয়া নাম হলো ‘সিট্রালাস ল্যান্টানা থাম্ব'। ‘সারবিটাসী' গোত্রীয় তরমুজ গাছ বর্ষজীবী লতানো, বীরুৎশ্রেণীর উদ্ভিদ। ইতিহাস থেকে জানা যায়, আফ্রিকা মহাদেশ তরমুজ গাছের উৎপত্তি স্থান। প্রাচীনকালে ভারত উপমহাদেশ ও ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে তরমুজের চাষ হতো। পরবর্তীকালে পশ্চিম এশিয়া, জাপান, তাইওয়ান প্রভৃতি দেশে তরমুজের চাষ বিস্তার লাভ করেছে। বর্তমানে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান এবং পৃথিবীর গ্রীষ্মপ্রধান ও শীতপ্রধান অঞ্চলীয় বিভিন্ন দেশে তরমুজ চাষ করা হয়। বাংলাদেশে বিশেষ করে চর এলাকা এবং নদী তীরবর্তী বেলে দো-আঁশ, দো-আঁশ ও এটেল দো-আঁশ মাটিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া তরমুজ উৎপাদন হয়। কৃষি প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া লেগেছে তরমুজ চাষেও। হাইব্রিডাইজেশনের দাপটে স্থানীয় তরমুজের জাত নির্বাসনে যাবার উপক্রম হয়েছে।
তরমুজ মাংসল পেপোজাতীয় ফল। এটি গোলাকার থেকে দন্ডাকারের মধ্যবর্তী যেকোন আকারের হয়। ফলের উপরিভাগ জাত ও পরিচর্যাভেদে সাদা থেকে শুরু করে বিভিন্ন গাঢ়ত্বের সবুজ নীলাভ হয়। অধিকাংশ জাতে ডোরা ডোরা বিচিত্র দাগ থাকে। পাকা ফলের শ্বাস লাল, কমলা, গোলাপী-লাল, হলুদ এমনকি সাদা হয়ে থাকে। জাতভেদে তরমুজ ১ থেকে ৫০ কেজি ওজনের হতে পারে।
বর্তমানে দেশে স্থানীয় জাত ছাড়াও প্রায় দেড় ডজন উচ্চ ফলনশীল জাতের তরমুজ দিব্যি চাষাবাদ হচ্ছে। গ্লোরী, গ্লোরী জাম্বু, সুপ্রীম সুগার, ভিক্টরী, ওশান সুগার, কর্নজুরা, সুগার এমবারার, ওমেগা, অপেরা, বেস্ট ইল্ড, ভিক্টর-১০, চাইনিজ প্রভৃতি হাইব্রীড জাতের তরমুজ আকারে বড় ও শ্বাস ব্যতিক্রম ছাড়া টুকটুকে লাল হয়। এসব তরমুজের বেলায় চাষী ও বিক্রেতারা লাল-মিষ্টির গ্যারান্টিতে বেচাকেনা করে থাকে। তরমুজ রোপণের সময় অগ্রহায়ণ-পৌষ মাস। এখন তরমুজের ‘পিক্-সিজন'। কোন কোন এলাকায় তরমুজের তে সাবাড় হয়ে গেছে।
রাজধানীর পাইকারী ও খুচরা বিক্রেতারা তরমুজের জাত চেনেন না বলেই চলে। তারা শুধু চালানের হিসেবে ক্রেতাসাধারণের কাছে বলছেন, ‘রাজশাহীর তরমুজ', ‘পতেঙ্গার তরমুজ', ‘কুয়াকাটার তরমুজ', ‘নওগাঁর তরমুজ' ইত্যাদি। ফার্মগেটের শাহ আলম নামের এক বিক্রেতা ‘দৈনিক সংগ্রামকে বলেন, এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। খরার কারণে তরমুজে অনেক েেত্র রস কম হয়েছে, কাক্সিত মাত্রার বড়ও হয়নি। যেসব চাষী জমিতে কৃত্রিম সেচ দিয়েছেন তাদের েেতর তরমুজ ভাল। তিনি মওসুমের শুরু থেকেই এক মাসের বেশি সময় ধরে তরমুজ বিক্রি করছেন। তাপদাহের কারণে তরমুজের চাহিদাও প্রচুর। গরমের একটু স্বস্তি পেতে ধনী-দরিদ্র সকলেই তরমুজ কিনে খাচ্ছে। অনুসন্ধান করে দেখা যায়, এই সময়ে তরমুজের দাম গতবারের তুলনায় দেড়-দু’গুণ বেশি। বিক্রেতারা দ্বিমত পোষণ করলেও ক্রেতা সাধারণের মাথায় হাত দিতে হয়। তেজগাঁও এলাকায় বসবাসকারী একজন ধনাঢ্য ব্যক্তি প্রকাশ না করার শর্তে বলেন, গরমে তরমুজ ব্লেন্ডার করে ‘রস' আকারে, টুকরো কেটে ফ্রিজে রেখে খেলে বেশ আরাম লাগে। কিন্তু গতবার যে তরমুজ ছিল ৫০/৬০ টাকা, এবার তা ১০০/১২০ টাকা করে কিনতে হচ্ছে। দোকানীরা বলছে, দাম বাড়েনি, ঠিকই আছে। অথচ ৫০ টাকার নিচে তরমুজ পাওয়া যাচ্ছে না। গতবার ৩০ টাকায় তরমুজ কেনা গেছে।
প্রাণ শীতল করার মতো গুণ ছাড়াও তরমুজের রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ। পরীায় দেখা গেছে, প্রতি ১০০ গ্রাম আহার উপযোগী তরমুজে রয়েছে খনিজ পদার্থ ০ দশমিক ৩ গ্রাম, শর্করা ৩ দশমিক ৩ গ্রাম, খাদ্যশক্তি ১৬ কিলোক্যালরী, ক্যালসিয়াম ১১ মিলিগ্রাম, ফসফরাস ১২ মি.গ্রাম, লৌহ ৭ দশমিক ৯ মি. গ্রাম, ভিটামিন বি-১ ০ দশমিক ০২ মি.গ্রা ও ভিটামিন সি ১ মি.গ্রাম। পুষ্টি বিশারদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে তরমুজ স্বাস্থ্যপ্রদ ও ফলপ্রসূ ঠান্ডাকারক। প্রচুর উৎপাদন হওয়ায় কেমিক্যালে পাকানো বা ফরমালিন দিয়ে সংরণ করার ভয়ও।

 


 


bottom

Designed & Developed by Doshdik Media Ltd.
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351, +880-2-8919351, +880-2-8956608, +880-2-8956608, Fax: +880-2-8963402,
E-mail: info@doshdik.com
Doshdik Media Limited. All rights reserved.