|
মানুষের মতো রোবট তৈরি করছে ইরান |
| Print | |
E-mail |
|
ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য মানুষের মতো চলাফেরায় সম নতুন একটি রোবট তৈরি করেছে ইরান। ইরানের সরকারি সংবাদপত্র ৪ জুলাই এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রাচীন পারস্যের একজন যোদ্ধার নাম অনুযায়ী রোববটির নাম রাখা হয়েছে সুরেনা-২। প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ৩ জুলাই এটি উদ্বোধন করেছেন। রোবটটি উচ্চতায় ১ দশমিক ৪৫ মিটার (৪ দশমিক ৭ ফুট) এবং ওজন ৪৫ কিলোগ্রাম (৯৯ পাউন্ড)। সংবাদপত্রটি আরো জানায়, রোবটির বিশিষ্টতা হচ্ছে এটি হাত-পা নেড়ে মানুষের মত ধীরে ধীরে হাঁটে। রোবটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ঝুঁকিপূর্ণ কাজে কোন ব্যক্তির পরিবর্তে বা তাকে সাহায্য করার জন্য ব্যবহার করা যায়।
|
|
|
২০১১ সালেই বিক্রি শুরু হচ্ছে উড়ন্ত গাড়ির |
| Print | |
E-mail |
|
আগামী বছরই বিক্রি শুরু হচ্ছে উড়ন্ত গাড়ির। জানা গেছে, রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়তেও সম এ গাড়িটি কিনতে স্পোর্ট পাইলট লাইসেন্স থাকার পাশাপাশি নাকি পকেটে ১ লাখ ৬০ হাজার ইউরো বা প্রায় প্রায় দেড় কোটি টাকা থাকতে হবে। গাড়ি বিক্রির জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেরাগুফিয়া ইতিমধ্যেই ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর কাছে অনুমোদনও নিয়েছে। খবর হাফিংটন পোস্টের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, উড়ন্ত এ গাড়িটির নাম ট্রানজিশন। গাড়িটি হাই-অকটেন গ্যাসোলিন ব্যবহার করে রাস্তায় চালানো যাবে। ফ্রন্ট হুইল ড্রাইভ বা ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ ব্যবহার করে সাধারণ গাড়ির মতোই রাস্তায় ছুটবে ট্রানজিশন। আবার ওড়ার প্রয়োজন হলেই দুপাশের ডানা মেলে আকাশে উড়বে। এজন্য অবশ্য ১ মাইলের মতো রানওয়ের প্রয়োজন পড়বে।
জানা গেছে, প্রতি ১০০ কিলোমিটারের জন্য ৭.৮৪ লিটার জ্বালানি প্রয়োজন হবে। গতি হবে প্রতি ঘন্টার ১৮৫ কিলোমিটার। তবে যে কোনো আবহাওয়াতেও এটি চলতে পারবে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ২০০৬ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর ৫ জন গ্র্যাজুয়েট ছাত্র মিলে টেরাগুফিয়া নামের এই গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যেই এ গাড়ির জন্য অগ্রিম ৭০ টিরও বেশি অর্ডার এসেছে প্রতিষ্ঠানটির কাছে।
|
|
সেইফ দ্য গার্ল, সেইফ দ্য ফ্যামিলি |
| Print | |
E-mail |
|
ভারতে অনাগত শিশুর জন্মপরিচয় জানতে ডাক্তারি পরীা-নিরীা আইনত অবৈধ। তা সত্ত্বেও গোপনে চলছে এই চর্চা। পরীায় গর্ভের শিশুটি মেয়ে ধরা পড়লেই তোড়জোড় শুরু হয় গর্ভপাতের। তাই মেয়েশিশু জন্মদানে উৎসাহিত করতে সরকার নানা পদপে নিয়েছে। রাজধানী দিল্লিতে স্থাপন করা এই বিলবোর্ডে আবেদন জানানো হয়েছে ‘মেয়ে বাঁচাও, পরিবার বাঁচাও’।
|
|
|
|
|
|