|
Untitled Document
|
|
Untitled Document
|
|
|
|
 |
|
2010-02-19 |
|
মার্চেণ্ডাইসিং -এ ক্যারিয়ার গঠন |
|
|
|
|
|
|
|
|
|
|
|
মার্চেণ্ডাইসিং কী?
মার্চেণ্ডাইস (গবৎপযধহফরংব) একটা ইংরেজী শব্দ। এই মার্চেণ্ডাইস শব্দ থেকেই এসেছে মার্চেণ্ডাইসিং (গবৎপযধহফরংরহম) ,ইহার আভিধানিক অর্থ পণ্য কেনাবেচা করা । অর্থাৎ আয়ের উদ্দেশ্যে কোন পণ্য কিনে তা বিক্রি করাকে মার্চেণ্ডাইসিং বলে ।
গার্মেণ্টস মার্চেণ্ডাইসিং কী?
গার্মেণ্টস মার্চেণ্ডাইসিং এর অর্থ হলো গার্মেণ্টস তৈরীর জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন- কাপড়, এক্সেসরিজ ইত্যাদি কেনা এবং তা দিয়ে গার্মেণ্টস তৈরী করে সেই গার্মেণ্টস বিক্রি করা । উদ্দেশ্যে থাকবে যে গার্মেণ্টস তৈরীর জন্য প্রয়োজনীয় কাপড়, এক্সেসরিজ ও অন্যান্য জিনিসপএ কেনার খরচ, গার্মেণ্টস তৈরীর জন্য নিয়োজিত শ্রমিক / কর্মচারীদের মজুরী/ বেতন, ফ্যাক্টরী ভাড়া, ইত্যাদি যাবতীয় মোট খরচের চাইতে গার্মেণ্টস এর বিক্রয় মূল্য বেশী হতে হবে ।
গার্মেণ্টস মার্চেণ্ডাইসার কে ?
এার্চেণ্ডাইসিং এর সংজ্ঞা থেকে অনুমান করা যায় যে এ কাজটি সম্পাদনের জন্য গার্মেণ্টস ফ্যাক্টরীতে কিংবা বায়িং হাউসে সুনির্দিষ্ট লোক থাকা প্রয়োজন । যে ব্যক্তি গার্মেণ্টস ফ্যাক্টরী কিংবা বায়িং হাউসে মার্চেণ্ডাইসিং এর যাবতীয় কাজ সম্পাদন করেন তাঁকে গার্মেণ্টস মার্চেণ্ডাইসার বলে ।
গার্মেণ্টস মার্চেণ্ডাইসারের কাজ কি?
আমাদের দেশের রপ্তানি গার্মেণ্টস ফ্যাক্টরীগুলিতে গার্মেণ্টস তৈরী হয়ে সেগুলি বিদেশি বায়ারের নিকট বিক্রি হয় । এই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য একজন মার্চেণ্ডাইসারকে বহুবিধ কাজ সম্পাদন করতে হয় । রপ্তানী গার্মেণ্টস ব্যবসার বিভিন্ন ধাপে মার্চেণ্ডাইসারের জন্য নিম্নলিখিত নির্ধারিত কাজগুলি করতে হবে ।
ক) অর্ডার সংগ্রহকরণঃ যদি বিদেশি বায়ারের নিকট থেকে অর্ডার সংগ্রহকরণের কাজটি মার্চেণ্ডাইসারের উপর অর্পিত থাকে তবে সেক্ষেত্রে মার্চেণ্ডাইসা কে বায়ারের নিকট থেকে অর্ডার ইনকোয়ারী সংগ্রহ করতে হবে এবং সেটার উপর কষ্টিং করে গার্মেণ্টস এর মূল্য নির্ধারণ করে তা বায়াকে প্রদান করতে হবে ।
খ) কাঁচামাল সংগ্রহকরণঃ বায়ারের সাথেকোন অর্ডার ফাইনাল হলে সেই অর্ডারের জন্য প্রয়োজনীয় কাচাঁমাল যেমন কাপড়, এক্সেসরিজ ইত্যাদিও পরিমাণ নির্ধারণ করতে হবে, সাপ্লাইয়ারের নিকট থেকে এইসব কাচাঁমালের মূল্য তালিকা ও নমুনা সংগ্রহ করতে হবে এবং উপযুক্ত সাপ্লাইয়ারের নিকট মালের বুকিং দিতে হবে । বুকিং দেয়া মাল সাপ্লাইয়ারের নিকট থেকে মাল সাপ্লাইয়ার সময়মত উৎপাদন ও সরবরাহ করছে কিনা তার তদারকি করতে হবে । সাপ্লাইয়ারের নিকট থেকে মাল ফ্যাক্টরীর ষ্টোরে আসার পর তার ইনভেনটরী রিপোর্ট ও মালের পরীক্ষা করে দেখতে হবে যে মালের গুণগত ও পরিমাণগত দিক ঠিক আছে কি না । কোন রকম অনিয়ম দেখা গেলে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস'া নিতে হবে ।
গ) গার্মেণ্টস প্রোডাকশনঃ পরীক্ষা করে দেখতে হবে যে একটা গার্মেণ্টস অর্ডারের প্রোডাকশন শুরু করার জন্য সব রকমের উপকরণ ফ্যাক্টরিতে এসে পৌছেছে কি না এবং গার্মেন্টস ফ্লোর অর্ডার শুরু করার জন্য প্রস'ত কিনা । প্রোডাকশন সংক্রান- সকল কাগজ পত্রের ফাইল সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রদান করতে হবে । প্রোডাকশন বিভাগ সময়মত গার্মেণ্টস তৈরীর কাজ শুরু করেছে কি না , গার্মেণ্টস এর প্রোডাকশন আশানুরুপ কি না ও ইহার কোয়ালিটি মান সম্পন্ন কি না ইত্যাদি বিষয়ে তদারকি করতে হবে । বায়ারের মনোনিত ব্যক্তি কর্তৃক সময়মত মালের ইনসপেকশনের ব্যবস'া করাতে হবে এবং ইনসপেকশনের মাল পাশ হলে প্রোডাকশন বিভাগকে তা রপ্তানীর জন্য প্রস'ত করানোর ব্যবস'া করাতে হবে।
ঘ) গার্মেণ্টস শিপমেন্ট: গার্মেণ্টস শিপমেন্ট এর জন্য প্রয়োজনীয় তথ্যাদি কমার্শিয়াল বিভাগকে সময়মত অবহিত করতে হবে এবং কমার্শিয়াল বিভাগ সময়মত ও সঠিকভাবে শিপমেন্ট ডকুমেন্ট তৈরী করছে কি না সে ব্যাপারে তদারকি করতে হবে ।
ঙ) গার্মেন্টস এর পেমেন্ট রিসিভ: শিপমেন্টকৃত গার্মেন্টস এর পেমেন্ট পাবার ব্যাপারে কোন সমস্যা দেখা দিলে বায়ারের সাথে যোগাযোগের মাধ্যমে তার সমাধা করতে হবে ।
উপরে যে তালিকা দেয়া হলো তা একজন পূর্ণমাত্রার মার্চেণ্ডাইসারের কাজ । প্রাথমিকভাবে নির্বাচিত মার্চেণ্ডাইসারের পক্ষে সব গুলি কাজ করা সম্ভব নয় । সেক্ষেত্রে কোন অভিজ্ঞ মার্চেণ্ডাইসার নতুনদের ছোট ও সহজ কাজগুলি কিছুটা তালিম দিয়ে শুরু করলে পর্যায়ক্রম তাঁরা অভিজ্ঞ হয়ে উঠবেন এবং একসময় অনেক বড় ও জটিল কাজও করতে পারবেন ।
একজন গার্মেন্টস মাইণ্ডাইসারের যোগ্যতা ও দক্ষতা কেমন হওয়া উচিত:
গার্মেন্টস মার্চেণ্ডাইসার হবার জন্য কারো শিক্ষাগত যোগ্যতার কোন ধরাবাঁধা নিয়ম নেই। তবে এইকাজের জন্য একজনের কমপক্ষে ব্যাচলর ডিগ্রী থাকা উচিত । গার্মেন্টস মার্চেণ্ডাইসিং একটি অত্যন- জটিল ও গুরুত্বপূর্ণ কাজ । তাই প্রাতিষ্ঠানিক ডিগ্রীর পাশাপাশি আরও অনেক বিষয়ে একজন মার্চেণ্ডাইসারে কে অনেক বেশী যোগ্যতা ও দক্ষতা রাখতে হয় । এই যোগ্যতা ও দক্ষতার বিষয়গুলো নিম্নরূপঃ-
ক) ভাল স্পোকেন এণ্ড রিটেন ইংরেজি জানতে হবে ।
খ) কম্পিউটার গঝ ডড়ৎফ, ঊীপবষ, ঊ-সধরষ ইত্যাদি প্যাকেজে কাজ করার জন্য মোটামুটি ভাল জ্ঞান থাকতে হবে ।
গ) অংকে ভাল জ্ঞান থাকতে হবে ।
ঘ) সদা কর্ম চঞ্চল থাকতে হবে, অলসতা করা চলবে না ।
ঙ) সাহসী হতে হবে, সবসময় প্রচুর মানসিক চাপের মধ্যে কাজ করার যোগ্যতা থাকতে হবে ।
চ) যে কোন কাজের জন্য উপযুক্ত কর্তৃপক্ষেও নিকট জবাাবদিহি করার জন্য প্রস'ত থাকতে হবে ।
ছ) মার্চেণ্ডাইসিং বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট থেকে প্রশিক্ষণ নিতে হবে ।
জ) গার্মেন্টস প্রোডাকশন হিসেবে জ্ঞান রাখতে হবে ।
ঝ) কর্মাশিয়াল ও ব্যাংকিং বিষয়ে জ্ঞান রাখতে হবে ।
ঞ) শিপিং লাইন/এয়ার লাইন সম্বন্ধে ভাল ধারণা থাকতে হবে ।
কোথায় করবেন এই কোর্স:
গার্মেন্টসে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষে চালু করেছে উন্নত কোর্স কারিকুলামের সমন্বয়ে, স্বল্প খরচে মাসিক কিসি-র বিনিময়ে মার্চেণ্ডাইসিং এর মতো অত্যাধুনিক কোর্সগুলো। মার্চেণ্ডাইসিং কোর্সেও মেয়াদ তিন, ছয় ও বার মাস । শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে ওপর হ্যান্ডনোট দেওয়া হয় । প্রজেক্ট ভিজিট ও প্র্যাকটিক্যাল করানো হয় । ভর্তি চলছে- যোগাযোগ:- বাড়ি-২২(চতুর্থ তলা), রাস-া-৭/ডি, সেক্টর -৯, আব্দুল্লাহপুর বাসষ্টাণ্ড, উত্তরা মডেল টাউন, ঢাকা ।
ফোন:-০১৭১৬৪৬৪০২৮,০১৭১৩৩২১৮৩৪৮৭ ।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
Untitled Document
|
|
Designed & Developed by Doshdik
Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com |
| Home | About Us| Advertise
| Terms & Conditions| Contact Us |
| ©Doshdik
Media Limited. All rights reserved. |
|
|