|
Untitled Document
|
|
Untitled Document
|
|
|
|
 |
|
2010-01-20 |
|
এবার আলমগীরের সঙ্গে দীঘি |
|
|
|
|
|
|
|
|
|
|
|
নায়করাজ রাজ্জাকের পর এবার শিশু শিল্পী দীঘি জুটি গড়েছেন আরেক খ্যাতিমান অভিনেতা আলমগীরের সঙ্গে। এই ব্যতিক্রমী জুটিকে প্রথমবারের মতো একসঙ্গে দর্শক দেখতে পাবেন শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত জীবন মরণের সাথী ছবিতে। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জানুয়ারি। আলমগীর-দীঘির একসঙ্গে অভিনয় করা প্রসঙ্গে পরিচালক শাহাদাৎ হোসেন লিটন জানান, ছবিতে আলমগীরের নাতির চরিত্রে অভিনয় করেছে দীঘি। এ দু’জনের একটি মজার গানও রয়েছে ছবিতে। পরিচালক আশা করেন, ছবিতে দু’জনের অভিনয় দর্শক দারুণভাবে উপভোগ করবেন। ‘জীবন মরণের সাথী’র পর আলমগীর দীঘিকে আবারো দেখা যাবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘দ্য স্পিড’ ছবিতে। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
Untitled Document
|
|
Designed & Developed by Doshdik
Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com |
| Home | About Us| Advertise
| Terms & Conditions| Contact Us |
| ©Doshdik
Media Limited. All rights reserved. |
|
|