|
Untitled Document
|
|
Untitled Document
|
|
|
|
 |
|
2010-01-20 |
|
পাগল মন মনরে, মন কেনো এতো কথা বলে’-
গানটি আমাকে যথেষ্ট খ্যাতি ও যশ এনে দিয়েছে
আহমেদ কায়সার
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
আমার প্রথম লেখা ছাপা হয় একটা স্কুল ম্যাগাজিনে। তখন আমি স্কুলে, পঞ্চম শ্রেণীর ছাত্র। সম্ভবত সেটা ছিলো ১৯৮৬ সাল। লেখাটা ছিলো একটা ছড়া। প্রথম লেখা ছাপার অক্ষরে দেখার পর লেখার প্রতি আমার দ্বিগুন উৎসাহ বেড়ে যায়। লিখতে থাকি এবং সেই থেকে এ পর্যন্ত কম বেশি লিখেই যাচ্ছি।
১৯৭৭ সালে আমি সরকারি চাকরিতে আসি। আমার কর্মক্ষেত্রের বন্ধু। সুহৃদ। বিশিষ্ট কণ্ঠশিল্পী দেওয়ান মোশাররফ আমাকে প্রথম গান লেখার প্রতি উৎসাহ দেন। তাঁর কাছেই আমার গানে হাতে খড়ি। আমার প্রথম গানের প্রথম কলিটা ছিলো অনেকটা এই রকম- ‘প্রম কাগজের ফুল’।
আমার বিখ্যাত গান ‘পাগল মন মনরে/ মন কেনো এতো কথা বলে’ লেখা হয় ১৯৮৩ সালে। রেকর্ড হয় ১৯৯২ সালে। সুরকার ছিলেন দেশের বিখ্যাত সুরশিল্পী আশরাফ উদাস। গানের শিল্পী ছিলেন দিলরুবা খান। গান আমাকে যথেষ্ট যশ আর খ্যাতি এনে দিয়েছে। আমি অনেকটা তৃপ্ত। তবে ভালো গান লেখার নেশায় আমি এখনো ব্যকুল। এ যাবৎ আমার প্রায় তিন হাজারের মতো গান লেখা হয়েছে। যদিও আমার বর্তমান সময়টা গানের জন্য না। আমি এখন কাজ করছি একটা ভ্রমণ উপন্যাস নিয়ে। সরকারিভাবে আমি বেশ কিছু দেশ ভ্রমণ করেছি। তার-ই বর্ণনা ঐ উপন্যাসগুলোয় রাখতে চেষ্টা করেছি। অনেক ভ্রমণ উপন্যাসের মধ্যে আমার এ লেখাটা একটু ব্যতিক্রম করতে চেষ্টা করেছি। আমি জানি গতানুগতিকতার চেয়ে একটু ভিন্নতা, একটু নতুনত্ব মানুষকে সবচেয়ে বেশি আর্কষণ করে।
উপন্যাস নিয়ে আরো একটু বলি, গান-ছড়া-কবিতার পাশাপাশি উপন্যাস লেখার ইচ্ছে আমার অনেক দিনের। সময়-সুযোগের অভাবে উপন্যাসে হাত দেয়ার সাহস পাইনি। কিন্তু ইচ্ছাকে খুব বেশি দমন করে রাখার চেষ্টাও করিনি। করলে আজকে এ উপন্যাস বের হতো না। অনেকটা দেরিতে হলেও আমার বেশ কয়েকজন সতীর্থ বন্ধুর উৎসাহ-উদ্দীপনামূলক কথায় বর্তমানে আমার একটি ভ্রমণ উপন্যাস লেখা হয়ে গেল। উপন্যাসের নামটি ২০০২-এ দেয়া ছিলো ‘হৃদযন্ত্রের ভ্রমণ কাহিনী’- এখনো তাই আছে।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
Untitled Document
|
|
Designed & Developed by Doshdik
Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com |
| Home | About Us| Advertise
| Terms & Conditions| Contact Us |
| ©Doshdik
Media Limited. All rights reserved. |
|
|