|
Untitled Document
|
|
Untitled Document
|
|
|
|
 |
|
2010-02-20 |
|
হতাশায় আমেরিকান মধ্যবিত্ত
৩ কোটি ২০ লাখ আমেরিকান সরকার নির্ধারিত কম মূল্যে খাবার গ্রহণ করে এব |
|
|
|
|
|
|
|
|
|
|
|
গভীর সঙ্কটে নিমজ্জিত আমেরিকার মধ্যবিত্ত শ্রেণী। অর্থনৈতিক মন্দা কেড়ে নিয়েছে তাদের দুই চোখের স্বপ্ন। বেঁচে থাকার ঔজ্জ্বল্য। হতাশায় গুমরে মরছে তারা। পোড়া জমির ধূসরতায় তাদের বর্তমান বসবাস। অথচ এ মধ্যবিত্তরাই দেশটির মেরুদণ্ড- হিসেবে বিবেচিত।
আমেরিকানদের দুর্দিনের কথা উপলব্ধি করে গত ৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেটে ডেমোক্রেটদের উদ্দেশে বলেন, মধ্যবিত্তরা কোনো রকমে কেবল পানির ওপর মাথাটা ভাসিয়ে রেখেছে। তারা অনেক ঝুঁকিতে রয়েছে।
হাফিংটন পোস্ট নামে স'ানীয় এক অনলাইন পত্রিকা কিছু পরিবারের চালচিত্র সংগ্রহ করেছে। যাদের কপালে এক সময়ে মধ্যবিত্তের তকমা আঁটা ছিল। বর্তমানে তারা জীবনপ্রবাহে নিজেদের কোনো রকম ভাসিয়ে রাখার কঠোর সংগ্রামে লিপ্ত। এমনই এক পরিবারের প্রধান টোরি রিনাউল্ট। নির্মাণ শ্রমিক ছিলেন তিনি। টিনিসির লেবাননে গত আগস্টেও স্ত্রী টেমি ও পাঁচ সন-ান নিয়ে তিন বেডরুমের আরামদায়ক একটি ফ্ল্যাটে বাস করতেন। কিন' মন্দার কারণে চাকরি হারিয়ে তিনি আজ বেকার। তাই ১ হাজার ৯০০ স্কয়ার ফিটের বাসা ছেড়ে তাদের আশ্রয় নিতে হয়েছে স'ানীয় এক ক্যাম্পগ্রাউন্ডের ২১৫ ফিটের ট্রেইলারে।
অবস'ার বর্ণনা দিয়ে টোরি বলেন, অর্থ সঙ্কট দেখা দিলে যেসব ভাবনা মাথা গরম করে তোলে সেসব হলে আমরা কি চলতে পারবো? বাসা ভাড়া দেয়া সম্ভব হবে? মাথার ওপর কি এক টুকরো ছাদের ব্যবস'া হবে? ছাদের ব্যবস'া যদিও হলো; দেখা গেল সেখানে আলো নেই, পানি নেই।
সিঙ্গেল মাদার রেবেকা অ্যাডমায়ার। পাঁচ মাস ধরে বেকার। দুই সন-ানকে সামলানো আর বাসা ভাড়া জোগাতে নাকাল হচ্ছিলেন তিনি। এক সময় কাজিনের আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাড়িতে গিয়ে ওঠেন। এখন দুজনে বাসা ভাড়া ভাগাভাগি করে থাকছেন। কিন' এক বাড়িতে আট সদস্য বাস করায় গৃহস'ালি খরচ বেড়েছে অনেক। অ্যাডমায়ার বলেন, যতোবার হাতে বিল আসে ততোবারই আমাকে কাঁদতে হয়। বেডরুমে সন-ান নিয়ে ঠাসাঠাসি করে থাকা অ্যাডমায়ার আরো বলেন- কেবল বেডরুমে নয়, এর বাইরেও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। অর্থের অভাবে ছেলের খেলাধুলা বন্ধ রাখতে হয়েছে। কারণ এতে অতিরিক্ত অর্থ গুনতে হয়।
এদিকে ডেট্রয়েট ফ্রি প্রেসের খবরে বলা হয়েছে, ডেট্রয়েটে এবারের প্রচন্ড শীতে জীবনে প্রথমবারের মতো হিটিং বিল শোধ করতে পারেননি সাবেক এক নির্মাণ শ্রমিক। ফলে তাকে স্ত্রী ও তিন সন-ান নিয়ে এবারের নির্মম শীতে উষ্ণতা থেকে বঞ্চিত থাকতে হয়েছে। বেকার ও কাজ খোঁজায় অসমর্থ ৪২ বছর বয়সী জিম লো গত সপ্তাহে বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন। তার পক্ষে বাড়ি ভাড়ার বকেয়া ১৭৪ ডলার পরিশোধ করা সম্ভব নয়।
অর্থনৈতিক মন্দার এক বছর পর ন্যাশনাল পোস্ট বলেছে, প্রতি পাঁচজন আমেরিকানের একজন হয় বেকার, নয় তো অর্ধবেকার। প্রতি নয়জনে একজন ক্রেডিট কার্ডের ন্যূনতম বিল পরিশোধ করতে পারছেন না এবং প্রতি মাসে ১ লাখ ২০ হাজার পরিবার সর্বস্বান- হচ্ছে।
ন্যাশনাল পোস্ট আরো জানাচ্ছে, পাঁচ কোটি আমেরিকানের কোনো স্বাস'্যবীমা নেই, ৩ কোটি ২০ লাখ আমেরিকান সরকার নির্ধারিত কম মূল্যে খাবার গ্রহণ করে এবং ১ কোটি ৫২ লাখ লোক কর্মহীন। পত্রিকাটি বলছে, বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের ঝুঁকি ও বাস-বতায় বড়ো বেশি রূপান-র ঘটে গেছে আমেরিকান স্বপ্নের আর মধ্যবিত্ত শ্রেণীর। এদিকে আমেরিকার বাণিজ্য বিভাগের এক রিপোর্টে বলা হয়েছে, ২০ বছর আগের তুলনায় মধ্যবিত্তের জীবনযাত্রা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। মধ্যবিত্ত শ্রেণীর সমৃদ্ধি ও আরাম-আয়েশের প্রতীক আমেরিকার শহরতলিগুলো দিন দিন শ্রীহীন হয়ে পড়ছে। এখন সেখানে দারিদ্র্যের থাবা প্রকট। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন- সেখানে দারিদ্র্য বেড়েছে ২৫ শতাংশ। শহরতলিগুলোতে এখন দেশের এক-তৃতীয়াংশ দরিদ্রের বসবাস। আর আমেরিকার জনসংখ্যার ৩০ শতাংশের বেশি অর্থাৎ প্রায় ৯ কোটি ১৬ লাখ লোক এখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
তথ্যসূত্র : সিনহুয়া
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
Untitled Document
|
|
Designed & Developed by Doshdik
Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com |
| Home | About Us| Advertise
| Terms & Conditions| Contact Us |
| ©Doshdik
Media Limited. All rights reserved. |
|
|