|
Untitled Document
|
|
Untitled Document
|
|
|
|
 |
|
2010-01-21 |
|
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ হুমকির মুখে!
আমাদের যা করণীয়
|
|
|
|
|
|
|
অধ্যক্ষ রূখসানা জামান শানু |
|
|
|
|
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন একটি মারাত্মক ও বাস্তব বিপদজনক সংকেত। যার ধাক্কা দরিদ্র জনগোষ্ঠীর মত দেশ বাংলাদেশের ওপরেও পড়েছে। ভৌগোলিক অবস্থান, অত্যাধিক জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীলতা, অপরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণ, বিলাসিতার জন্য প্রয়োজনের চেয়ে বেশি প্রাইভেট কার-মাইক্রো-বাস তথা যানবাহন চলাচল করায় কার্বন-ডাই-অক্সাইড অতিরিক্ত পরিমানে নির্গত হওয়ায় অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছাসের পরিমান বাড়ছে। জলবায়ু পরিবর্তনের এ প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দরিদ্র জনগোষ্ঠী ওপর । এর পুরোটায় কুফল ভোগ করতে হচ্ছে রাষ্ট্রকে ।
জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞ পরিষদ অনুমান করে বলেছে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের বৃহত্তর খুলনা, বরিশাল, নোয়াখালী এবং চট্রগ্রাম জেলার উপকূল এলাকার সাড়ে ৩’কোটি মানুষ তাদের ঘর-বাড়ী এবং জীবিকা হারিয়ে ফেলবে। একটি জরিপে ধারণা পাওয়া গেছে রাজধানী ঢাকাও দূর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিপর্যয় থেকে মুক্ত নয়।
জলবায়ু পরিবর্তন বির্পযয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক র্নিভরশীলতার চাইতে প্রথমেই পূর্ব হতে জাতীয়ভাবে নিজের ঘরের বিভিষনকেই দূর করার জন্য আমাদের যা করণীয়:
গনসচেনতা গড়ে তোলা:
বিশ্বের বিপদাপন্ন দেশগুলোর মধ্যে অন্যতম ঝুকিপূর্ণ দেশ বাংলাদেশ। তাই সচেনতার কোনই বিকল্প নেই। বহুল প্রচারিত গণমাধ্যম রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে জলবায়ুর ক্ষতিকর দিক তুলে ধরে প্রতিকারের সকল ব্যবস্থা বিজ্ঞাপন চিত্রের ন্যায় সহজ সরল ভাবে প্রতিদিনই অন্ততঃ ২০/২৫ বার প্রচার করে গণসচেতনতা গড়ে তোলা অপরির্হায।
কঠোর আইন প্রনয়ণ করে বাস্তবায়ন করা:
(১) জনসংখ্যার হার কমানো অর্থাৎ এক সন্তানই যথেষ্ট এর কঠোর আইন প্রয়োগ করা।
(২) রাজধানী ঢাকাসহ সারা দেশের অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অবকাঠামো (ঘর-বাড়ী, দোকান-পাট) ভেঙ্গে ফেলা । এবং অপরিকল্পিত ও অবৈধভাবে নতুন কোন অবকাঠামো গড়ে না ওঠে সেদিকে কঠোরভাবে দৃষ্টি দেয়া ।
(২) গ্রীন হাউজের ভারসাম্য রক্ষার জন্য গাছ কাটা কমিয়ে আনা, কাচা-পাকা, দালান-কোঠা, প্রত্যেকটি বাড়িতে বাধ্যতামূলক একটি করে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর আইনত ব্যবস্থা গ্রহণ করা।
(৩) কার্বন-ডাই-অক্সাইড কমানোর জন্য ছোট ছোট সব বিষয়কে আমলে নিয়ে কাজ করতে হবে। যেমনঃ
* প্রাইভেট কার ও মাইক্রোর ব্যবহার কমিয়ে পাবলিক সার্ভিস বাস ব্যবহার করতে হবে।
* অযথা বিদ্যুৎ ব্যবহার পরিহার, রান্নার জন্য অতিরিক্ত জ্বালানি না পুড়িয়ে উন্নত চুলা ব্যবহার করে অভ্যন্তরীণ বায়ু দূষণ থেকে মুক্তি পাওয়া এবং ৬০% জালানী খরচ কমিয়ে গাছ নিধন রক্ষা করা।
* কল-কারখানা এবং ব্রীক ফিল্ডের চিমনি খোলা না রেখে পাশে পুকুর খনন করে পাইপের মাধ্যমে পুকুরের পানিতে ধোয়া নির্গত করা।
(৪) জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক ও প্রতিকার জাতীয় কারিকুলাম টেক্স বোর্ডের প্রতিটি শ্রেণীর সিলেবাসে অর্ন্তভূক্ত করা। এবং স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্যাম্পেইন করা ও জুম্মার নামাজের খোতবায় সচেতনতামূলক বক্তব্য রাখা ।
(৫) বেসরকারী সংস্থা তাদের ঋণ প্রকল্পের দিকে যেমন কঠোরভাবে দৃষ্টি দিচ্ছে, ঠিক সেভাবেই পট গান অথবা জমকালোভাবে আর্কষণ সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক ও ভয়াবহতা এবং এর প্রতিকার’র ওপর কমিউনিটিতে কাজ অব্যহত রাখা একান্ত অপরিহার্য ।
(৬) দূর্যোগ ও জলবায়ু পরিবর্তন বির্পযয়ের মূখ থেকে বাংলাদেশকে বাচাঁতে হলে ওয়েটল্যান্ড পরিবেশকে অনূকুলে রেখে ইকো সিসটেম ঠিক রাখা ।
* রাজনৈতিক ইস্যুতে জড়িয়ে না থেকে সরকারকে জরুরী ভিত্তিতে ভরাট নদী খনন করে পানি ধারন ক্ষমতা বাড়িয়ে নদী ভাঙ্গন রোধ করা, বাঁধ নির্মাণ, জল নিস্কাশন এবং নিয়ন্ত্রনের জন্য এগিয়ে আসতে হবে।
(৭) জাতীয় পরিকল্পনায় সুনির্দিষ্ট আইনী কাঠামো তৈরী করে সরকার, ব্যক্তিগত, বিশেষজ্ঞ, বেসরকারী উন্নয়ন সংস্থা, স্থানীয় সরকার-ক্ষুদ্র জাতীসত্তার সক্রিয় অংশগ্রহণ এবং সমান অধিকার এবং মর্যাদা ও কৃতিত্তের জনগ্রাহ্য জলবায়ু পরিবর্তন তহবিল পরিচালনা পর্ষধ গঠন করে ঐক্যমতের ভিত্তিতে তহবিল পরিচালনা একান্ত অপরির্হায ।
সরকার যদি উপরিউক্ত বিষয়গুলোর ওপর শুধু নজর নয়, আমলে নিয়ে বাস্তবায়ন করলে অবশ্যই আমরা কিছুটা হলেও জলবায়ুর বিপর্যয় থেকে অনেকটা নিজেদের সামলিয়ে রাখতে পারবো ।
এরপর আর্ন্তজাতিক নির্ভশীলতা নয়, নিজেদের সন্মানজনক পর্যায় নিয়ে চাপ সৃষ্টি করতে হবে প্রথমে সার্কভূক্ত দেশগুলোর ওপর । পরে বিশ্বের ধনী দেশগুলোর ওপর ।
আর তাই সকলে মিলে এখনি শুরু করি
এ্যাডভেকেসি, ক্যাম্পেইন
এবং গনসচেতনতা গড়ে তুলি ।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
Untitled Document
|
|
Designed & Developed by Doshdik
Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com |
| Home | About Us| Advertise
| Terms & Conditions| Contact Us |
| ©Doshdik
Media Limited. All rights reserved. |
|
|