|
Untitled Document
|
|
Untitled Document
|
|
|
|
 |
|
2010-02-26 |
|
গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন
এ আর রহমান |
|
|
|
|
|
|
|
|
|
|
|
অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এর আর রহমান ‘স্ল্লামডগ মিলিয়নিয়ার’ চলচ্চিত্রের মিউজিক কম্পোজিশনের জন্য সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি এওয়ার্ড পেয়েছেন। লস এঞ্জেলেসে রোববার এ পুরস্কার ঘোষণা করা হয়। স্টেপলেস সেন্টারে সাড়ে তিন ঘণ্টা জমকালো অনুষ্ঠানটি বিশ্বের কোটি কোটি দর্শক প্রত্যক্ষ করে। স্ল্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রটির ‘সাউন্ডট্রাক’ ও ‘থিম সং’-এর জন্য তিনি সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন। এর আগে সাউন্ডট্রাক ও থিম সং ‘জয় হো’ গানটির জন্য তিনি অস্কার পান। বিবিসি, এএফপি। গ্র্যামি এওয়ার্ডে ‘ইনগ্লোরিয়াস’ এবং ‘টুইলাইট’ চলচ্চিত্রকে পেছনে ফেলে পুরস্কার জিতে নেয় ‘স্ল্লামডগ মিলিয়নিয়ার’। পুরস্কার পাওয়ার পর ৪৪ বছর বয়সী এ সুরকার তার অনুভূতি জানিয়ে বলেন, তিনি স্বপ্নেও এসব পুরস্কার পাওয়ার কথা ভাবেননি। এছাড়া রহমান ‘কাপলস রিট্রিট’ নামের একটি হলিউডের চলচ্চিত্রে সুর সংযোজন করেছেন। এ চলচ্চিত্রটি অস্কারের জন্য মনোনয়ন পেতে পারে। মঙ্গলবার অস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
Untitled Document
|
|
Designed & Developed by Doshdik
Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com |
| Home | About Us| Advertise
| Terms & Conditions| Contact Us |
| ©Doshdik
Media Limited. All rights reserved. |
|
|