Untitled Document
Make Doshdik your homepage
Untitled Document
 
 
 
You are visitor number 84747You are visitor number 84747You are visitor number 84747You are visitor number 84747You are visitor number 84747
 
     
 
2010-02-26
আশা আকাঙ্খার ভাষা জাদুঘর
 
   
  “মোদের গরব, মোদের আশা আ-মরি বাংলা ভাষা” মাতৃভাষা রক্ষায় পৃথিবীর বুকে প্রাণ দিয়েছে এমন আশ্চর্য ঘটনা ঘটেছে শুধু মাত্র বাংলাদেশেই। মাতৃভাষা রক্ষায় যে সব শহীদ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাঁদের স্মৃতিকে ধরে রাখতে ঢাকায় তৈরি হয়েছে একাধিক ভাষা মিউজিয়াম। তার মধ্যে বাংলা একাডেমীতে বর্ধমান হাউসে অবসি'ত বাংলা একাডেমী ভাষা- আন্দোলন জাদুঘর, ধানমন্ডির ভাষা-আন্দোলন মিউজিয়াম এবং পলাশীর মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবসি'ত ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহ শালা অন্যতম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে যে সব তরুণ সব বাধা বিপত্তি এবং ভয়কে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিলেন তারা নিঃসন্দেহে জাতির শ্রেষ্ট সন-ান। মাতৃভাষা আর রাষ্ট্রভাষা কখনোই এক নয়। তবে মাতৃভাষাকে ভিত্তি করেই রাষ্ট্র ভাষা সৃষ্টি হয়। কখনো কখনো কোনো কোনো ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক সংগ্রামেরও দরকার হয়। পৃথিবীর নানা ভাষার মধ্যে বাংলা হলো অন্যতম প্রধান ভাষা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের রক্তাক্ত স্মৃতি বিজড়িত ২১ শে ফেব্রুয়ারি আন-র্জাতিক মাতৃভাষা দিবস। ফেব্রুয়ারি ২০১০ বাংলা একাডেমীর বর্ধমান হাউসের দোতলায় বাংলা একাডেমী ভাষা- আন্দোলন জাদুঘর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সরকারি পৃষ্ঠপোষকতায় প্রথম ভাষা মিউজিয়াম বা জাদুঘর। বাংলা ভাষা কত সংগ্রাম, কত আন্দোলন, কত মানুষের আন-রিক চেষ্টায় রাষ্ট্রভাষা হয়ে উঠেছে এ সম্পর্কিত বিভিন্ন তথ্য, আলোকচিত্র ভাষা শহীদদের ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র, তাঁদের সংরক্ষিত জীবনী সবই স'ান পেয়েছে এতে। ভাষা আন্দোলন সংক্রান- গুরুত্বপূর্ণ বই, ভাষা আন্দোলন ও ভাষা বিষয়ক তথ্যাবলি, গবেষণাধর্মী প্রবন্ধ-নিবন্ধ, তৎকালীন সময়ে প্রকাশিত পত্র পত্রিকার রিপোর্ট, দলিল পত্র, জাদুঘরে রাখা আছে। ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউলের স্কেচসহ সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। ভাষা শহীদ আব্দুল জব্বারের জীবনীতে লেখা হয়েছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাঁচুয়া গ্রামের ১৩২৬ বঙ্গাব্দে জন্ম গ্রহণ করেন। কর্মসূত্রে দীর্ঘকাল বার্মা বর্তমান মিয়ানমার নামক দেশে বসবাস করেন। জন্মভূমির টানে একদিন দেশে ফিরে আসেন। নিখোঁজ পুত্রকে দীর্ঘকাল পর ফিরে পেয়ে মা আনন্দ এবং কান্নায় ভেঙ্গে পড়েন। ঐ গ্রামের এক মেয়ের সাথে পুত্রের বিয়ে দেন। ১৯৫২ সালে ২০ ফেব্রুয়ারি আব্দুল জব্বার তাঁর অসুস' শাশুড়িকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের সামনে হাজার হাজার সংগ্রামী জনতার সমাবেশ ঘটে। সেই দিন দুপুরে তিনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। বাংলা একাডেমী ভাষা-আন্দোলন জাদুঘরটি বর্তমানে ৪টি রুম নিয়ে যাত্রা শুরু করেছে। কর্তৃপক্ষ বলছেন বর্ধমান হাউসের পুরো তিনতলা ভবনটিকে তারা ভাষা-আন্দোলন জাদুঘরে পরিণত করবেন। এখানে ভাষা-আন্দোলনের ইতিহাস ঐতিহ্য, গবেষণা কেন্দ্র, শহীদদের বিভিন্ন স্মৃতি প্রভৃতির জন্য আলাদা আলাদা বিভাগ থাকবে। উপজাতীয় জনগোষ্ঠির ভাষা, আঞ্চলিক ভাষা, উপভাষা, বিলুপ্ত ভাষা, আদি ভাষার নমুনা সংগ্রহ এবং অনুসন্ধান কেন্দ্র থাকবে। বিশ্বের বিভিন্ন ভাষার মধ্যে বাংলা ভাষার স'ান নিরূপণ এবং বিভিন্ন ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক স'াপন করবার জন্য আলাদা বিভাগও থাকবে। আন-র্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে তথ্য সংগ্রহ, পুস-ক রচনা, প্রামাণ্য চিত্র নির্মাণ এবং বিভিন্ন ভাষায় রূপান-র করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানোর ব্যবস'া করা। ভাষা-আন্দোলন জাদুঘরটি উদ্বোধনের তৃতীয় দিনে পরিদর্শনে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ঢাকার ইতিহাস লিখে যিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছেন মুনতাসীর মামুন তার প্রতিক্রিয়ায় বলেন, চমৎকার আয়োজনের জন্য কর্তৃপক্ষ সত্যিকার অর্থেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেক সুন্দর ভাবে জাদুঘরটি সাজিয়েছেন। তিনি বলেন, ভাষা-আন্দোলনের বেশ কিছু ডকুমেন্ট আমার ব্যাক্তিগত সংগ্রহে আছে। জাদুঘর কর্তৃপক্ষকে সেই সব জিনিসগুলো দিয়ে দিব। জাদুঘরের প্রথম রুমটি গ্যালারির মতো। বর্ধমান রাজার স্মৃতিকে সংরক্ষণ করেই জাদুঘর কর্তৃপক্ষ ভাষা-আন্দোলনের সাথে জড়িতদের বিভিন্ন স্মৃতি ও তাঁদের পরিচয় তুলে ধরেছেন। গ্যালারির পাশের রুমে ভাষা শহীদ শফিউর রহমানের ব্যবহৃত কোট, তার ব্যবহৃত সানগ্লাস, ২২ ফেব্রুয়ারি কর্মস'লে যাওয়ার সময় মটর সাইকেলের হেন্ডেলের সঙ্গে বেঁধে যে চটের থলিতে ভরে দুপুরের খাবার নিয়েছিলেন সেই থলে প্রদর্শিত হয়েছে অত্যন- যত্নের সাথে। অপর রুমে ভাষা-আন্দোলনের প্রাথমিক পর্যায়ের কিছু খন্ড চিত্র। ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবসে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস-ায় সংগ্রামী ছাত্র জনতার শোভাযাত্রার আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। ঢাকা নবাবপুর রোডে প্রতিবাদ দিবসে পেশাজীবিদের শোভাযাত্রার আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। ইডেন কলেজের ছাত্রীদের কলেজ অভ্যন-রে শহীদ মিনার গড়ার চেষ্টাকে বাধা দিচ্ছেন তৎকালীন ইডেন কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এরকম একটি দুর্লভ চিত্রও প্রদর্শিত হয়েছে। বাংলা একাডেমীর সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান ভাষা শহীদদের স্মৃতি সম্বলিত অনেক জিনিস পত্র তাদের আত্মীয় স্বজনরা জাদুঘর কর্তৃপক্ষকে দিতে চাইছে। যাচাই বাছাই করে প্রকৃত জিনিসগুলোই কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। ধানমন্ডির ১০ নাম্বার রোডে যেটি ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব সড়ক নামে অবহিত সেখানে রয়েছে ভাষা-আন্দোলন মিউজিয়াম। ২০০৫ সালে মিউজিয়ামটি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের নিজস্ব বাসভবনে স'ায়ী ভাবে প্রতিষ্ঠিত হয়। মিউজিয়ামের সংগৃহিত আছে ভাষা-আন্দোলনের মুখপাত্র সাপ্তাহিক সৈনিক পত্রিকার সব কপি। দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ ও নৌবেলাল পত্রিকার ভাষাবিষয়ক সব লেখা সংরক্ষণ করা আছে। ১০০ জন ভাষা সেনিকের ব্যবহৃত বিভিন্ন জিনিস মিউজিয়ামের সংগ্রহ শালায় আছে। ভাষা বিষয়ক নানান বইয়ের পাশাপাশি শতাধিক স্বরণিকাও আছে। জাদুঘরটির দেয়ালে নিজ নিজ ক্ষেত্রে সফল বেশ কিছু ব্যক্তির ছবি, যারা প্রত্যেকেই ভাষাসৈনিক হিসাবে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে রাজপথে নেমে এসেছিলেন। এ ছবিগুলোর নিচের দিকে ১৯৪৮ সালের ১১ মার্চের প্রথম হরতালের নানান ছবি ঝুলানো রয়েছে। রয়েছে ঐতিহাসিক আমতলার কিছু ছবি। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে যেখানে বৈঠণ হয় সেখানকার কিছু ছবি। একটা বাক্সে ভাষা-আন্দোলনের প্রথম বই “পাকিস-ানের রাষ্ট্র-ভাষা বাংলা- না উর্দু?” তমদ্দুন মজলিস প্রচার বিভাগ কর্তৃক প্রকাশিত বইটি অত্যন- যত্নের সহকারে সংরক্ষণ করা হয়েছে। ৯৯ জন ভাষা সৈনিকের ছকি এক ফ্রেমে বাঁধা অবস'ায় প্রদর্শিত হয়েছে। কোকেসে ভাষা- আন্দোলনের সময় বিভিন্ন পত্র পত্রিকায় ভাষা বিষয়ক লেখা ভাষা সৈনিকদের বিভিন্ন পদক, সনদপত্র সহ তাঁদের ব্যবহৃত নানান জিনিস রাখা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবসি'ত ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরটি কবে নাগাদ উদ্বোধন হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধারনা দিতে পারেননি। বলছেন, জাদুঘরের প্রয়োজনীয় উপাদান সংগ্রহের কাজ চলছে। ২১ ফেব্রুয়ারি আন-র্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাবার মাধ্যমে সবচেয়ে গৌরবময় যে অর্জন হয়েছে, ভবিষ্যতে তা সারা বিশ্বের মানুষকে আরো অনুপ্রাণিত করবে। এ ক্ষেত্রে ভাষা- আন্দোলন যাদুঘর ব্যাপক ভূমিকা পালন করার মধ্যদিয়ে জনগণের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হয়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস।
 
 
 
     
[Back]  
Untitled Document
 
 
Designed & Developed by Doshdik Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com
Home | About Us| Advertise | Terms & Conditions| Contact Us
©Doshdik Media Limited. All rights reserved.