Untitled Document
Make Doshdik your homepage
Untitled Document
 
 
 
You are visitor number 84724You are visitor number 84724You are visitor number 84724You are visitor number 84724You are visitor number 84724
 
     
 
2010-02-24
বাঘ রক্ষায় এশিয়ার ১৩ দেশের উদ্যোগ
 
   
  এশিয়ার ১৩টি দেশ ২০২২ সালের মধ্যে বন্য বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে একটি খসড়া পরিকল্পনা গ্রহণ করেছে। বাঘের আবাসস'ল ক্ষতিগ্রস- হয় এ ধরনের রাস-াঘাট, ব্রীজ নির্মাণসহ অবকাঠামোগত প্রকল্পগুলো বন্ধের লক্ষ্যে সম্প্রতি একটি খসড়া ঘোষণা তৈরি করা হয়েছে। এই ১৩টি দেশ হচ্ছে-বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। খবর ওয়াশিংটন পোস্ট পত্রিকার। খসড়া ঘোষণায় জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন কোন অর্থ সংস'ানের কোন উল্লেখ নেই, সেখানে বিজ্ঞানীরা বলছেন এই অর্থ দ্বিগুণ করা দরকার। ঘোষণায় বলা হয়, রাজনৈতিক সদিচ্ছা এবং পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস-বায়ন হলে বন্য বাঘের সংখ্যা অনেক বাড়বে। জীববৈচিত্র্য সুরক্ষা এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাঘ সংরক্ষণের বিষয়টি। ‘বাঘ সংরক্ষণ’ সংক্রান- মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক থাইল্যাণ্ডের হুয়া হিন অবকাশ যাপনকেন্দ্রে অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্থাপিত এই খসড়া ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে সেপ্টেম্বরে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। রাষ্ট্রপ্রধানদের এই সম্মেলনটি রাশিয়ায় অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক দশকগুলোতে মানুষের অযাচিত হস-ক্ষেপের কারণে বাঘের সংখ্যা ক্রমশঃ কমছে। বিশ শতকের শুরুতে সেখানে বাঘের সংখ্যা ছিল ১ লাখ। বর্তমানে তা কমে ৩৫০০ এসে দাঁড়িয়েছে।
 
 
 
     
[Back]  
Untitled Document
 
 
Designed & Developed by Doshdik Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com
Home | About Us| Advertise | Terms & Conditions| Contact Us
©Doshdik Media Limited. All rights reserved.