|
Untitled Document
|
|
Untitled Document
|
|
|
|
 |
|
2010-02-24 |
|
হাইব্রিড টয়লেট নিওরেস্ট |
|
|
|
|
|
|
|
|
|
|
|
তোতো জাপানের বিখ্যাত আধুনিক টয়লেট প্রস'তকারক কোম্পানি সামপ্রতিককালে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে ‘ওয়াশলেট’ নামক এক নতুন ধরনের টয়লেট তৈরি করে। বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে সব বয়সের মানুষের কাছে। আধুনিক প্রযুক্তির অপূর্ব ব্যবহার ঘটেছে এই ওয়াশলেটে। ওয়াশলেট শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত: ওয়াশ হচ্ছে ধোয়া আর টয়লেট এর লেট। কেন এই নাম? তার কারণ কমোডে বসে কাজ শেষ করার পর নির্দিষ্ট স'ানে সুইচ টিপে দিলে মৃদু গরম পানির সেপ্র পশ্চাদেশ পরিষ্কার করে দেবে। ইচ্ছে করলে টয়লেট পেপারও ব্যবহার করা যাবে। যেহেতু টয়লেট পেপার তৈরি হয় বনের বৃক্ষ থেকে তাই প্রকৃতি ও পরিবেশ রক্ষার্থে এই ওয়াটার-সেপ্র পদ্ধতির টয়লেট নিঃসন্দেহে পরিবেশবান্ধব। মূলত ইকোলজির কথা চিন-া করেই তোতো এই পদ্ধতিটি প্রবর্তন করে বিশ্বে পাইওনিয়ার হয়েছে। ।
১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি সেইসময়ই নাগরিকদের স্বাস'্য, রুচিবোধের কথা চিন-া করে এই ধরনের পানিদ্বারা পরিষ্কার টয়লেট তৈরির জন্য গবেষণা শুরু করেছিল। আধুনিক স'াপত্যবিদ্যার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাথরুম, টয়লেট, বেসিং প্রভৃতি। কিভাবে একে আরও উপযোগী, আরও সুন্দর করে তোলা যায় এই নিয়ে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন প্রথম সারির গবেষক, প্রযুক্তিবিদ ও ডিজাইনাররা। তোতো’র তৈরি চীনামাটির মৃৎশিল্পও বিখ্যাত। জাপানে রয়েছে এর বড় বাজার। অন্যদিকে জাপানের ৬০ভাগ বাড়িঘর ও অফিস আদালতে তোতো’র এই ওয়াশলেট ব্যবহৃত হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং প্রতিবন্দীরাও যাতে স্বচ্ছন্দে এই টয়লেট ব্যবহার করতে পারে সেভাবে তৈরি করা হয়েছে।।
শুধু ওয়াশলেটই নয় বাণিজ্যিক ভবন, হোটেল, পাবলিক টয়লেট, বিমানবন্দর, শপিংমল এমন কোনো জায়গা নেই যেখানে তোতো’র বিভিন্ন-বিচিত্র ডিজাইনের টয়লেট স'াপিত নেই। চমৎকার রং, ডিজাইন এবং ব্যবহারোপযোগিতা একেবারে তাক্ লাগিয়ে দেয়। তোতো উচ্চপ্রযুক্তিযুক্ত নয়না- ভিরাম বাথরুম ফিটিংস এর জন্যও নারীদের কাছে জনপ্রিয়।।
আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে অতিসমপ্রতি হঠাৎ করেই তোতা’র ওয়াশলেটসহ সব ধরনের টয়লেট কেনার বুম্ দেখা দিয়েছে। অনেকেই বিশ্বাস করেননি প্রথমে যে, পানি কিভাবে পশ্চাদেশ পরিষ্কার করে দিতে পারে? শুধু তাই নয়, নিওরেস্ট (ঘঊঙজঊঝঞ) নামে ৬০০ মডেলের ওয়াশলেটে রয়েছে সেপ্র ম্যাসাজ, বাতাস দুর্গন্ধমুক্ত করার অনুঘটক বা ব্যবস'া।।
অচিরেই বাজারে আসবে আরও স্মার্ট ওয়াশলেট কমোড যাতে স্বয়ংক্রিয়ভাবে ঢাকান উন্মুক্ত ও বন্ধ হবে। ছোঁয়া বা হাতরাখা মাত্রই ইউবিকটাস কম্পিউটারযুক্ত টাচ্-প্রযুক্তি সংযুক্ত হবে অদূর ভবিষ্যতে। এরপর হয়তো বুদ্ধিমান রোবোট-গাইড টয়লেটও উদ্ভাবিত হবে অসুস'দেহী মানুষ, বৃদ্ধসমাজের জন।্য।
মূল্যের দিকে দিয়ে সর্বোচ্চ ৭,০০০ ডলারের ওয়াশলেট কেনারও ধনী কাস্টমার তোতো’র বৃদ্ধি পাচ্ছে জাপান ছাড়াও আমেরিকায়। তোতো’র এই টয়লেট বিপ্লব আরও নতুন কিছু দেবে পৃথিবীকে অদূর ভবিষ্যতে আশা করা যায়। সসপ্রতি প্রতিষ্ঠানটি নিওরেস্ট পণ্যের জন্য ২০০৯-১০ সালের গুড ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেছে। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
Untitled Document
|
|
Designed & Developed by Doshdik
Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh
Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com |
| Home | About Us| Advertise
| Terms & Conditions| Contact Us |
| ©Doshdik
Media Limited. All rights reserved. |
|
|