Untitled Document
Make Doshdik your homepage
Untitled Document
 
 
 
 
     
 
     
 
 
2010-02-23
আবার এলো ভাষার মাস ফেব্রুয়ারি
বাঙালি জাতির কাছে ফেব্রুয়ারি মাস মানেই প্রতিবাদের মাস, প্রতি-রোধের মাস। ফেব্রুয়ারি মানেই প্রাণে প্রাণ মেলানোর মাস, উৎসবমুখরতার মাস। ফেব্রুয়ারি এলেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে গোটা জাতি। মেলা নাচ, গান, আর প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে চারপাশ । ভাষা শহীদদের স্মরণে ১লা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমী চত্বরে শুরু হয়েছে অন্যতম বর্ণাঢ্য আয়োজন মাসব্যাপী গ্রন'মেলা। বায়ান্নর ফেব্রুয়ারিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করেছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর সহ আরো অনেকে। মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে বুকের রক্ত ঢেলে দিতে হয়- এমন কথা অতীতে কেউ শোনেনি। বায়ান্নের ফেব্রুয়ারির রক্তদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষার মর্যাদা। বাংলাকে করা হয় অন্যতম রাষ্ট্রভাষা। তবে একদিন বা এক বছর নয়, বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাঙালি জাতি দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে এসেছিল। এর ধারাবাহিকতায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় ভাষার মর্যাদার দাবিতে ঘটে বিস্ফোরণ। রক্তাক্ত রাজপথের দাবি মেনে নিয়ে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। প্রতিটি বাঙালির মনের গভীরে রয়েছে মাতৃভাষা বাংলার জন্য অপরিসীম ভালোবাসা। আমাদের ভাষা আন্দোলনের উদ্দেশ্যও তাই। প্রতিটি জাতি গোষ্ঠীর ভাষা, জনগোষ্ঠীর সংখ্যা যত ছোট হোক অথবা বড় হোক না কেন তাদের মুখে বেঁচে থাক তাদের মাতৃভাষা। কোন চাপেই যেন কোন জাতির মাতৃভাষা কেউ কেড়ে নিতে না পারে। শুধু তাই নয় বর্তমানে দাবী উঠেছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা অনর্-ভুক্তির। আমরা প্রত্যাশা করব সরকার প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণ করে বাংলা ভাষাকে বিশ্বের বুকে স্ব-মহিমায় আলোকিত করে তুলবে।

জাপানের BCCIJ নির্বাচন প্রসঙ্গ

দীর্ঘ ৪০ বছর ধরে জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধুদেশ হিসেবে পরিচিত। বর্তমানে জাপানেই প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশী রয়েছে। জাপানে এই প্রবাসীদের অনেকেই বিভিন্ন পেশায় জড়িত। গাড়ী, রেস্টুরেন্ট, টেলিকমিউনিকেশন, আইটি, গার্মেন্টস, লেদারসহ অন্যন্য আমদানি-রফতানিকারক ব্যবসায়ী নানা শাখায় অনেকেই সফলভাবে নিজ নিজ ব্যবসায় প্রতিষ্ঠিত। শুধু তাই নয় উল্লেখ্য যে, বর্তমানে জাপানে প্রায় ৩০০ প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন। জাপানে বাংলাদেশ দূতাবাস ও ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি ইন জাপান (ইঈঈওঔ )। আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে ইঈঈওঔ এর প্রথম নির্বাচন। আমরা আশা করি, এর সাথে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে । আমরা প্রত্যাশা করি, সৎ ও যোগ্য ব্যবসায়ী নেত্বত্বে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি ইন জাপান। আগামী দিনগুলো হবে প্রবাসীদের আশা-আকাঙ্খার কেন্দ্র বিন্দু । সেই সাথে এটাও প্রত্যাশা-এই সংগঠনটি যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে বাংলাদেশ এবং জাপান দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
 
 
     
     
Back  
Designed & Developed by Doshdik Media Ltd.
Japan address:
Akiba Mitaki-kan, 4F,Sotokanda 4-5-5,Chiyoda-ku,Tokyo 101-0021, Japan
Phone: +81-3-3255-5861 Fax: +81-3-3255-5862 E-mail: info@doshdik.com
Bangladesh Address:
House# 2, Road# 7, Sector# 3, Uttara Model Town, Dhaka-1230, Bangladesh Phone: +880-2-8919351,
+880-2-8956608,Fax: +880-2-8963402,E-mail: info@doshdik.com
Home | About Us| Advertise | Terms & Conditions| Contact Us
©Doshdik Media Limited. All rights reserved.